আদালতে মেজাজ হারিয়ে কী বললেন পরীমনি? - The News Lion

আদালতে মেজাজ হারিয়ে কী বললেন পরীমনি?

 


দি নিউজ লায়নঃ  শনিবার ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনিকে নিজেদের হেফাজতে চায়নি সিআইডি । তবুও ঢাকা মহানগরের হাকিম আশেক ইমাম তাঁকে জেলে পাঠানোরই নির্দেশ দেন। আবার এদিন পরীমনির আইনজীবীও আদালতে নায়িকার জন্য জামিনের আবেদন করেননি। আর তাতেই মেজাজ হারালেন অভিনেত্রী। আদালতে শুনানির পর পরীমনি তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি ও কামরুজ্জামান চৌধুরীকে উদ্দেশ্য করে বলেছেন, 'আপনারা জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাবো। 


আপনারা বুঝতে পারছেন, আমার কী কষ্ট হচ্ছে?' এর আগে, দুপুরে পরীমনির আইনজীবীরা আদালতকে জানান, তাদেরকে পরীমনির সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মামলার ব্যাপারে আলোচনা করার সুযোগ চেয়ে তারা আদালতে বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পরীমনির  আত্মপক্ষ সমর্থনের আইনগত অধিকার রয়েছে। পরীমনির আইনজীবীরা  আরও বলেন, লাইফ স্টাইলে পরিবর্তন আসার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ্ হয়ে পড়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.